প্রকাশ :: ... | ... | ...

লামায় নবাগত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহর যোগদান


সংযুক্ত ছবি

লামা উপজেলা চৌকি আদালতে নবাগত বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন লামা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। | ছবি: সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলা চৌকি আদালতে নবাগত বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মো. আতাউল্লাহ। গতকাল বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে আদালতে দায়িত্বভার গ্রহণ করেন। তার যোগদান উপলক্ষে লামা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ আদালত কক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান। শুভেচ্ছা বিনিময় শেষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আইনজীবীদের সাথে এক সৌজন্য সভায় মিলিত হন। সভায় তিনি উপজেলার বিচারাধীন বিভিন্ন মামলার জট নিরসন এবং দ্রুত আইনি সেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনি বিষয়ে আলোচনা করেন। এ সময় লামা আদালতের বিজ্ঞ আইনজীবীবৃন্দ এবং আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আইনজীবীরা নবাগত ম্যাজিস্ট্রেটকে বিচারিক কার্যক্রমে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।