আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের ৩০০ নং আসনের ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরীর সমর্থনে সনাতনী সমাজের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বান্দরবান রাজবাড়ির নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বান্দরবানের সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের আহ্বায়ক নিখিল দাশ, সদস্য সচিব আনন্দ দাশ, কেন্দ্রীয় দুর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেশ্বর দাশসহ জেলা সদরের বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। এ ছাড়া বিভিন্ন বয়সী নারী-পুরুষও সভায় অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরী বলেন, “ভোটকেন্দ্রে সবাই যেন নির্ভয়ে যান। বান্দরবানে ১৪টি জাতিসত্তা বসবাস করে, এখানে সম্প্রীতির বন্ধন রয়েছে। রাষ্ট্রীয়ভাবে যেই আসুক না কেন, আমরা সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করব।” তিনি সবাইকে কষ্ট করে হলেও ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, “বছরে দু’বার বা তিনবার হলেও এভাবেই আমরা আপনাদের সঙ্গে কথা বলব। সবাই শান্তিপূর্ণভাবে থাকবেন।” এ সময় তিনি পরিবেশ সংরক্ষণে গুরুত্ব দিয়ে সবাইকে পরিবেশবান্ধব হওয়ার আহ্বান জানান। মতবিনিময়...
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর প্রস্তুতি হিসেবে বান্দরবানে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং ও পোলিং...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাহাড়, বন ও নদীঘেরা পার্বত্য জেলা বান্দরবানের ৩০০ নম্বর সংসদীয় আসনে জমে উঠেছে...