পরীক্ষামূলক প্রচার

Breaking News

নির্বাচন ও গণভোট সুষ্ঠভাবে সম্পন্নে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ দায়িত্ব পালন করবে

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অধিনায়ক লেঃকর্ণেল কাওসার মেহেদী সিগন্যালস্ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২৬ সুষ্ঠভাবে সম্পন্ন করতে বিজিবি সহ সকল আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। আজ (২৭ জানুয়ারি) কাপ্তাই ব্যাটালিয়ন কনফারেন্স রুমে আয়োজিত সমন্বয় সভায় তিনি বলেন, কাপ্তাই সেনা জোনে টহল জোরদার করা হয়েছে এবং ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করা হবে। বডি ক্যামেরা ব্যবহারসহ সকল নির্বাচনী কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করা হবে। সভায় কাপ্তাই রনজয়ী ৩৮বীর জোন কমান্ডার লেঃকর্ণেল মুহাম্মদ নাজমুল কাদির, কাপ্তাই সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাচন কর্মকর্তা, আনসার ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।