বান্দরবান ৩০০নং আসনের বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরীর সমর্থনে বান্দরবান জেলা বিএনপি আজ (২৮ জানুয়ারি) শহরের গুরুত্বপূর্ণ সড়কে পথসভা আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা।
পথসভায় তিনি বলেন, দীর্ঘদিন ধরে পাহাড়ের মানুষ বঞ্চনার শিকার। তাদের মৌলিক অধিকার ও উন্নয়নের জন্য বিএনপি কাজ করছে। তিনি সাচিংপ্রু জেরীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিএনপি ক্ষমতায় এলে পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত হবে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ করা হবে।
পথসভা শেষে জেলা বিএনপি ও অঙ্গসংগঠন শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে। এতে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
সভায় জেলা বিএনপির সদস্য ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যার মধ্যে জাবেদ রেজা, বাবু লুসাই মং, জসিম উদ্দিন তুষার, আবিদুর রহমান, বাবু রিটল বিশ্বাস, নুরুল ইসলাম, সরোয়ার জামান, শাহাদাত হোসেন জনি, চনুমং মারমা, সেলিম রেজা, মাওসেতুং তঞ্চঙ্গ্য, এডভোকেট আলমগীর চৌধুরী, এডভোকেট উম্যাসিং মারমা সহ অন্যান্য নেতৃবৃন্দ।