আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা।
সোমবার (২ ফেব্রুয়ারি) দিনভর রোয়াংছড়ির বিভিন্ন এলাকায় তিনি পাহাড়ের সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং বিএনপির রাষ্ট্র পরিচালনার দর্শন ও আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন। এ সময় তিনি বলেন, “পাহাড়ের মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত। এই বঞ্চনা দূর করতে হলে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে।”
প্রচারণা কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু লুসাই মং, জসিম উদ্দিন তুষার, আবিদুর রহমান ও বাবু রিটল বিশ্বাস। এছাড়াও জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন জনি, সেলিম রেজা, চনুমং মারমা, মাওসেতুং তঞ্চঙ্গ্যা এবং এডভোকেট মিসেস উম্যাসিং মারমাসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
নেতৃবৃন্দ বলেন, পাহাড়ি জনপদের মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপিই একমাত্র ভরসা। তাই আগামী নির্বাচনে বান্দরবান থেকে বিএনপিকে বিজয়ী করতে পাহাড়ের মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছেন জেলা বিএনপির নেতারা।
স্থানীয় জনগণও গণসংযোগে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন এবং ধানের শীষের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন।