বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের জানালী পাড়া এলাকায় ম্রো সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় একাধিক মামলার আসামি জাফর আলম (৪৫) ওরফে বাইট্টা জাফরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে লামা উপজেলার ফাইতং এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, জাফর আলম দীর্ঘদিন ধরে চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। গত ১৭ জানুয়ারি রাতে কলা চুরির সময় গ্রামবাসী তাকে আটক করলে তার সহযোগীরা হামলা চালায়। ওই ঘটনায় ম্রো সম্প্রদায়ের অন্তত ৮ জন গুরুতর আহত হন।