প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ নেবেন না—ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের এমন ঘোষণায় তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রজাতন্ত্র দিবসে নতুন ছবির গান মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি। অরিজিতের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা হয়, ‘প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আর কোনো নতুন কাজ নেব না।’ হঠাৎ এই ঘোষণায় ভক্তদের মধ্যে উদ্বেগ ও বিস্ময় ছড়িয়ে পড়ে। তবে সংগীত ছাড়ছেন না—এ কথাও স্পষ্ট করেন অরিজিৎ। তিনি জানান, হাতে থাকা কাজগুলো শেষ করবেন এবং চলতি বছরে নতুন কিছু গান প্রকাশ পাবে। কেন হঠাৎ এই সিদ্ধান্ত, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি। ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের প্রতিক্রিয়া তীব্র। অনেকেই প্রশ্ন তুলছেন—এটি কি প্লেব্যাক থেকে স্থায়ী অবসর, নাকি অরিজিতের নতুন কোনো অধ্যায়ের শুরু? মাত্র ৩৮ বছর বয়সেই ভারতের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী হিসেবে পরিচিত অরিজিৎ। ‘আশিকি ২’–এর ‘তুম হি হো’ দিয়ে তারকাখ্যাতি পাওয়া এই গায়কের কণ্ঠে প্রেম, বিরহ ও ভক্তির গান আলাদা পরিচিতি তৈরি করেছে। প্লেব্যাক নিয়ে তাঁর ভবিষ্যৎ সিদ্ধান্ত কী...
বান্দরবানের পাহাড়ি জনপদে লুকিয়ে থাকা এক অনন্য প্রাকৃতিক নিদর্শনের নাম থিন্দু বড় পাথর। পাহাড়, ঝিরি আর বিশালাকৃতির পাথরের সমন্বয়ে গড়ে...
বন্ধু যখন শত্রুতে রূপ নেয়, তখন তার ভয়াবহ উদাহরণ তৈরি হয়েছে আলোচিত তৌহিদ আফ্রিদির ঘটনায়। সূত্র জানায়, আফ্রিদির বাবাকে গুলশান...
জুলাই গণহত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন মাইটিভির এমডি নাসির উদ্দিন সাথীর ছেলে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। আজ রোববার (২৪ আগস্ট) দিবাগত...
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন। বৃহস্পতিবার (২৬...
আমিরের ‘সিতারে জামিন পার’ কেমন ব্যবসা করছে
দীর্ঘ তিন বছর পর আরএস প্রসন্ন পরিচালিত স্পোর্টস ড্রামা ‘সিতারে জামিন পার’ দিয়ে বড় পর্দায় ফিরলেন আমির খান। প্রথম সপ্তাহে...
ছয় বছরের সংসারের ইতি টানলেন কণ্ঠশিল্পী কণা
ছয় বছর আগে ভালোবাসার গল্পে বাঁধা পড়েছিলেন কণ্ঠশিল্পী কণা। সেই গল্পের ইতি টানলেন এবার নিজেই। সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে...
‘সালমানই সেরা বিবাহযোগ্য পুরুষ’
বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হলেও বলিউড সুপারস্টার সালমান খানকে এখনও সবচেয়ে ‘বিবাহযোগ্য’ পুরুষ হিসেবে দেখছেন তার অনুরাগীরা। সম্প্রতি কপিল শর্মার...
‘বাংলা সিনেমা পুরো দেশের সিনেমা, এটা আমাদের সিনেমা’
এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত মেগাস্টার শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘তাণ্ডব’ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। মুক্তির পর থেকেই সিনেমাটি দেশজুড়ে আলোচনার...
মৌসুমী-বাপ্পারাজসহ একাধিক তারকার ব্যাংক হিসাব জব্দ
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সময়মতো কর পরিশোধ না করায় একাধিক তারকার ব্যাংক হিসাব জব্দ করেছে। এনবিআরের তালিকায় আছেন দেশের জনপ্রিয়...