বান্দরবান ৩০০নং আসনের বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরীর সমর্থনে বান্দরবান জেলা বিএনপি আজ (২৮ জানুয়ারি) শহরের গুরুত্বপূর্ণ সড়কে পথসভা আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা। পথসভায় তিনি বলেন, দীর্ঘদিন ধরে পাহাড়ের মানুষ বঞ্চনার শিকার। তাদের মৌলিক অধিকার ও উন্নয়নের জন্য বিএনপি কাজ করছে। তিনি সাচিংপ্রু জেরীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিএনপি ক্ষমতায় এলে পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত হবে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ করা হবে। পথসভা শেষে জেলা বিএনপি ও অঙ্গসংগঠন শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে। এতে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। সভায় জেলা বিএনপির সদস্য ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যার মধ্যে জাবেদ রেজা, বাবু লুসাই মং, জসিম উদ্দিন তুষার, আবিদুর রহমান, বাবু রিটল বিশ্বাস, নুরুল ইসলাম, সরোয়ার জামান, শাহাদাত হোসেন জনি, চনুমং মারমা, সেলিম রেজা, মাওসেতুং তঞ্চঙ্গ্য, এডভোকেট আলমগীর চৌধুরী, এডভোকেট উম্যাসিং মারমা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সড়ক ও জনপথ অধিদপ্তর ১৮৮টি শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৪ থেকে ২০তম গ্রেডের ৫টি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া...
প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ নেবেন না—ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের এমন ঘোষণায় তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রজাতন্ত্র দিবসে...
কোথায় থাকার কথা ছিল আর কোথায় আছেন—এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে। যে মাঠে খেলার কথা ছিল, সেই মাঠে...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের ৩০০ নং আসনের ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরীর সমর্থনে সনাতনী সমাজের...
থিন্দু বড় পাথর: পাহাড়ের বুকে প্রকৃতির নীরব বিস্ময়
বান্দরবানের পাহাড়ি জনপদে লুকিয়ে থাকা এক অনন্য প্রাকৃতিক নিদর্শনের নাম থিন্দু বড় পাথর। পাহাড়, ঝিরি আর বিশালাকৃতির পাথরের সমন্বয়ে গড়ে...
সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমীর...
মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাতিল, গড়ে উঠছে দেশের প্রথম বিশাল ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক
দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো ও বৈশ্বিক সমরাস্ত্র বাজারে বাংলাদেশের অবস্থান নিশ্চিত করতে চট্টগ্রামের মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জন্য বরাদ্দ ৮৫০...
আলীকদমে ম্রো সম্প্রদায়ের ওপর হামলার মামলার আসামি জাফর আলম গ্রেপ্তার
বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের জানালী পাড়া এলাকায় ম্রো সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় একাধিক মামলার আসামি জাফর আলম (৪৫) ওরফে...
এনসিপি শুরু করল নির্বাচনী পদযাত্রা ইশমামুল হকের কবর জিয়ারতের মধ্য দিয়ে
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দরজিপাড়া গ্রামে আজ সোমবার বেলা ১১টার দিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা ও কর্মীরা জুলাই গণ-অভ্যুত্থানে নিহত...